মোহাম্মদপুরে বাসার সামনে গিয়ে বাবা ছেলেকে কু/পি/য়ে জ/খ/ম, ছেলের মৃত্যু

মোহাম্মদপুরে বাসার সামনে গিয়ে বাবা ছেলেকে কু/পি/য়ে জ/খ/ম, ছেলের মৃত্যু
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

রাজধানীর মোহাম্মদপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাবু (২৩) নামে এক যুবককে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাবা আবুল কাশেম শেখ (৬৫) ও গুরতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান আবাসিক এলাকার ডি ব্লকে এই নারকীয় ঘটনা ঘটে। বাসার সামনে উপস্থিত জনতার সামনেই রামদা ও ধারালো অস্ত্র দিয়ে বাবা ও ছেলেকে কোপায় বলে জানান উপস্থিত লোকজন।

পুলিশ ও স্বজনরা জানান গুরুতদর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে বাবুকে মৃত ঘোষণা করেন। তার বাবা আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে বারোটার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাবার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি বলেন, আমরা জেনেছি পাওনা টাকা নিয়ে বিরোধে সন্ধ্যায় একবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবার প্রতিপক্ষরা এসে বাসার সামনে গিয়ে বাবা-ছেলেকে এলোপাতাড়ি কোপায়। এ ঘটনায় জড়িতদেও গ্রেপ্তাওে কাজ করছে পুলিশ।

Visited 26 times, 1 visit(s) today