মতামত।। ২০২৪ সালের ৫ই আগস্ট বৈষম্যহীনতার নতুন যাত্রা!

মতামত।। ২০২৪ সালের ৫ই আগস্ট বৈষম্যহীনতার নতুন যাত্রা!
শেয়ার করুন

-মৃণ্ময় সেন

যাক,সবাই এখন খুশীর জোয়ারে ভাসছে । সমতা এসেছে । বৈষম্যহীন চান্দার সমাজ প্রতিষ্ঠিত হয়েছে । ১৫ বছর আওয়ামী লীগ নাকি প্রচুর চান্দাবাজি ও দুর্নীতি করেছে । এ নিয়ে জামায়াত, বিএনপি, তথাকথিত মাদ্রাসা পাশ করা বেকার যুবক – যুবতীদের মধ্যে ভায়াবহ রাগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল ।

এই সব হতদরিদ্র মাদ্রাসা পডুয়া যুবকরা – যারা এনসিপি হিসেবে এখন পরিচিত তারা ও উল্লেখিত রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছিল এই বলে যে আওয়ামী লীগ একাই সব চেটেচুটে খেয়ে ফেলছে । তারা কিছুই পাচ্ছেনা ।ওরা রাগে -দু:খে – জিদে- ক্ষোভে বিদ্রোহে ফেটে পড়ছিল । আর এই ক্ষোভ থেকেই ৫ ই আগস্টের সৃষ্টি ।

এই আফসোস ও জিদ থেকে তথাকথিত আন্দোলন-সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে তাডিয়ে দিয়ে এরা ক্ষমতা দখল করে নেয় । এরপরই শুরু হয় এদের বৈষম্যহীন সমতা ভিত্তিক চান্দার সমাজ প্রতিষ্ঠার লড়াই ।

যেমন, গত ১১ মাসে বিএনপি দ্রুত দেশব‍্যাপি মনের আফসোস মিটিয়ে চান্দাবাজি করে এখন সহায় সম্পত্তি- টাকা পয়সায় আওয়ামীগের চেয়ে ধনী বনে গেছে । অন‍্যদিকে মাদ্রাসা পডুয়া হতদরিদ্র তথাকথিত ছাত্র যুবক যুবতীরা , জামাত এবং কিছু খুচরো দল মনের সুখে শুরু করে চান্দা আদায়ের বৈষম্যহীন দল গড়ার লড়াই।

তারাও আফসো মিটিয়ে নানা ফর্মে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারন মানুষের কাছ থেকে মনের সুখে চান্দাবাজি করে ১৫ বছরের সমতা ফিরিয়ে এনেছে মাত্র ১১ মাসে । মাশাল্লাহ , এখন আর কেউ পিছিয়ে নেই ।

সমতা এসেছ । দীর্ঘ কাংখিত ১৫ বছরের বৈষম্যের অবসান ঘটেছে । গড়ে উঠেছে বৈষম্যহীন চান্দা আদায়ের সমাজ । এখন তাদের আর আওয়ামীগের ওপর ক্ষোভ থাকার তো কথা নয় । তাই নয় কি ?

আর এই অতীব দ্রুত বৈষম্যহীন চান্দাবাজির সমাজ কায়েমের জন‍্য নোবেল লরিয়েট মহামান‍্য( ?)ড. মোহাম্মদ ইউনূস মহোদয় কি তাবৎ বাহবা পাওয়ার যোগ্য নন ?

Visited 7 times, 1 visit(s) today