নিজস্ব প্রতিবেদক
বৈছা আন্দোলনের পর থেকে সারাদেশ জুড়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছিল। এসব মামলায় বাদী চিনতো না আসামিকে, আসামি চিনত না বাদীকে। এমনকি এসব মামলায় নিরপরাধ নেতাকর্মীদের আসামি করে টাকা নিয়ে চাঁদাবাজি করেছে পুলিশ সদস্য এবং আইনজীবী। এসব ব্যাপক দুর্নীতির পর অবসেশে টনক নড়েছে পুলিশ কর্তৃপক্ষের। ডিএমপি কর্তৃপক্ষ বলছে, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
গত ১০ এপ্রিল ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেনের সই করা স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু করা মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারভুক্ত আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহারভুক্ত কিংবা তদন্তেপ্রাপ্ত আসামি গ্রেপ্তারের জন্য উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম, বাদী, প্রত্যক্ষদর্শী, সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও, অডিও, স্থির চিত্র ও মোবাইলের কল লিস্ট বা সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে।
মামলায় অভিযুক্ত ব্যক্তি যে ঘটনায় যুক্ত ছিলেন, সে বিষয়ে উপযুক্ত প্রমাণ হাজির করার কথাও বলেছে পুলিশ।
এ প্রসঙ্গে ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত অনেক মামলা কোর্টে দায়ের করা হয়েছে। ওই সব মামলা যাচাই বাছাই করা সম্ভব হয়নি। এসব মামলায় এমন অনেক ব্যক্তিকে আসামী করা হয়েছে যারা সম্পৃক্ত না। এটা নিয়ে মাঠ পর্যায়ে পবলেম তৈরি হয়েছে। কিছুলোকজন যারা দুষ্ট আছে, তারা এটা নিয়ে খেলাধূলা করতে চাচ্ছে। অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ কমিশনার স্যারের কাছে এসেছে। কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক এই চিঠি ইস্যু করা হয়েছে।
তিনি আরও বলেন, এমন অনেক ব্যক্তিকে আসামী করা হয়েছে যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। এমনকি আন্দোলনের সময় দেশের বাহিরে ছিলে। এইসব নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়। সেই জন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এটি হোম এডভাইজার মহোদয়, আইজিপি স্যার সবার বক্তব্য।
এর আগে বৈছা আন্দোলনে বিগত সরকারের পতনের পর সারাদেশে শুরু হয় ঢালাও মামলা। এসব একেকটি মামলায় কয়েক হাজার করেও আসামি করা হয়েছে, যাদের অনেকের ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলেও প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। এরকম মামলা হয়েছে সারা দেশে দেড় হাজারেরও বেশি।
