বাংলাদেশের নারী ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

বাংলাদেশের নারী ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি
শেয়ার করুন

দুর্নীতির দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলী আক্তারকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

মঙ্গলবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতির পাঁচটি ধারা লঙ্খনের দায় স্বীকারও করে নিয়েছেন সোহেলী।

বাংলাদেশ দলের হয়ে ২০২২ সালে শেষবার খেলেছিলেন সোহেলী। তবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন তিনি। তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটের কাছে স্বীকার করেন তিনি। চলতি ১০ ফেব্রুয়ারি থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

তার বিরুদ্ধে পাঁচটি ধারায় শাস্তি আরোপ করেছে আইসিসি। ২.১.১ ধারা বলে- দুর্নীতিতে জড়ানোর জন্য সরাসরি অথবা পরোক্ষভাবে কাউকে অনুরোধ, প্ররোচনা, প্রলুব্ধ, নির্দেশ কিংবা উৎসাহ দেওয়া।

২.৪.৪ ধারার অধীনে দুর্নীতিতে জড়ানোর প্রস্তাব সম্পর্কে পুরো তথ্য দিয়ে আকসুকে (অ্যান্টি করাপশন ইউনিট-এসিইউ) সহায়তা না করার কারণে শাস্তি পেয়েছেন তিনি৷ এ ছাড়া ২.১.৩ ধারা অনুযায়ী কারো কাছ থেকে খেলাকে প্রভাবিত করার বিনিময়ে ঘুষ নেয়াও শাস্তি যোগ্য অপরাধ।

এর বাইরে ২.৪.৪ ধারা অনুযায়ী ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে এসিইউ না জানানোও বড় ধরনের অপরাধ বলে গণ্য করা হয়। সেই সঙ্গে ২.৪.৭ ধারা অনুযায়ী আকসুর তদন্তে অসহযোগীতা, তথ্য গোপন করা ও নথিপত্র ও প্রমাণ নষ্ট করার মতো বিষয় রয়েছে।

সোহেলির বিরুদ্ধে এই সবকটি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। বাংলাদেশের হয়ে ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন সোহেলী।

Visited 116 times, 1 visit(s) today