কোন বাধা ব্যাতিরেকে সারাদেশব্যাপী ওয়াজ হচ্ছে, বাধাগ্রস্থ হচ্ছে শুধু কনসার্ট ও সংস্কৃতিক অনুষ্ঠান

কোন বাধা ব্যাতিরেকে সারাদেশব্যাপী ওয়াজ হচ্ছে, বাধাগ্রস্থ হচ্ছে শুধু কনসার্ট ও সংস্কৃতিক অনুষ্ঠান
শেয়ার করুন

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজিত হওয়ার কথা ছিল দেশের জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের এক বিশেষ কনসার্ট ‘ম্যাক্স ফান অন বে ওয়ান’। এটি একটি ব্যতিক্রমী কনসার্ট ছিল, যেখানে গভীর সমুদ্রের বুকে পারফর্ম করার কথা ছিল হাবিবের। তবে সম্প্রতি আয়োজকরা এই কনসার্টটি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। সামাজিকমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তারা জানান, ‘‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে’’ এবং পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।

প্রথমে কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু হলেও, এখন সেই কনসার্টের ভবিষ্যত নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান বরেন্দ্র ইভেন্টস ও জোন ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি জানিয়েছে, তারা দ্রুত নতুন সম্ভাব্য তারিখ জানাবে, তবে কনসার্টের টিকিট বিক্রির বিষয়ে তারা বিস্তারিত কিছু জানাতে চায়নি।

এদিকে, এটি নতুন নয় যে, দেশী শিল্পীদের কনসার্ট একের পর এক স্থগিত হচ্ছে, যেখানে পাকিস্থানি শিল্পিদের নিয়ে আয়োজন করা হয়েছে একের পর এক সফল কনসার্ট। অনেক ক্ষেত্রেই ধর্মীয় বা রাজনৈতিক কারণে কনসার্টগুলোর আয়োজন পণ্ড হয়ে যাচ্ছে। পাশাপাশি, সিনেমা সংশ্লিষ্ট নায়িকাদের অনুষ্ঠানও বাধাগ্রস্ত হয়েছে মোলবাদীদের প্রতিবন্ধকতার কারণে।

এমন পরিস্থিতিতে অসংখ্য শিল্পী ও সাংস্কৃতিক কর্মী তাদের কাজ করতে পারছেন না। এর পাশাপাশি, আজহারিদের ওয়াজের মত অনুষ্ঠানের সংখ্যা বাড়ছে, যা স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলছে।

আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই পরিস্থিতি দেশের সাংস্কৃতিক পরিবেশে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে। শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের সাংস্কৃতিক অঙ্গনে আরো বড় বিপর্যয় আসতে পারে।

Visited 106 times, 1 visit(s) today